এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত, জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামী ২০ জুলাই
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামী ২০ জুলাই|ছবি: সংগৃহীত

চলতি বছরের (২০২৬) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, নির্ধারিত সময়েই ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত পোর্টাল এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে ফলাফল প্রস্তুত করা হবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!