মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:২২ PM

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হচ্ছে ৪ জুন
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হচ্ছে ৪ জুন|ছবি: প্রতীকী ছবি

দেশের প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলারদের সবচেয়ে বড় আসর প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ৪ জুন। রাজধানীর মিরপুরে দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল এ আয়োজনে অংশ নেবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে জানানো হয়েছে, ৪ জুন সকাল ৯টায় মিরপুর-২ এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষে শতভাগ নির্ভুল পাঠ্যবই সরবরাহের নির্দেশ শিক্ষা সচিবের

জাতীয় পর্বে অংশগ্রহণকারী বালক ও বালিকা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ৩ জুনের মধ্যে মিরপুর ক্রীড়া পল্লীর আবাসিক ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকেই তাদের টুর্নামেন্ট-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য খেলোয়াড়দের আবাসন, খাবার, চিকিৎসাসেবা, অনুশীলন, মাঠে যাতায়াত ও সার্বিক তদারকির দায়িত্বে বিভিন্ন কর্মকর্তাকে লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আবাসন ও ক্রীড়া পরিচালনা সংশ্লিষ্ট উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন ১৪ জুন পর্যন্ত

বালিকা বিভাগের জাতীয় পর্বে জায়গা করে নেওয়া বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো এসেছে সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর থেকে। একইভাবে বালক বিভাগেও দেশের আট বিভাগের সেরা দলগুলো অংশ নিচ্ছে।

আয়োজন সফল করতে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকরা আশা করছেন এই টুর্নামেন্ট দেশের প্রাথমিক পর্যায়ের ফুটবল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ:প্রাথমিক বিদ্যালয়গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬খুদে ফুটবলারপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরআট বিভাগফুটবল প্রতিযোগিতা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!