শিক্ষার্থীদের জন্য কোন ভাষা শেখা বাধ্যতামূলক

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষার্থী
শিক্ষার্থী|ছবি: সংগৃহীত

শিক্ষা শুধু পরীক্ষার ফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে সরকার। স্কুল-কলেজে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণার কথা জানান।

আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা

অর্থমন্ত্রী জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। ভাষার তালিকায় থাকবে জাপানি, কোরিয়ান, মান্দারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা। এসব ভাষায় দক্ষ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পাবে।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে রেকর্ড ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!