১৪ হাজারের বেশি নতুন প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণে প্রস্তুতি শুরু

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)|ছবি: জিটি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নবনিয়োগপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের জন্য ইন্ট্রোডাক্টরি ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (আইটিপিটি) কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে প্রশিক্ষণের ক্যাচমেন্ট এলাকা নির্ধারণে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) নেপের প্রকাশিত এক নোটিশে জানানো হয়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে।

নেপের মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, ‘আমাদের প্রস্তুতি চলছে। এতসংখ্যক শিক্ষকের প্রশিক্ষণ আয়োজন করতে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন। এ বিষয়ে আমরা একটি জুম সভা করব। এরপর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।’

আরও পড়ুন: ডিসির ক্ষমতা বাতিল, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ফিরল পুরোনো নিয়মে

নোটিশ অনুযায়ী, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী। এতে সভাপতিত্ব করবেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ। সংশ্লিষ্ট সব সদস্যকে নির্ধারিত সময়ে জুম প্ল্যাটফর্মে যুক্ত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!