৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে?

জিটি রিপোর্ট

প্রকাশ:

পিএসসি
পিএসসি|ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি জুলাই মাসে প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের শেষ দিকে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২৩ এপ্রিল।

রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, এক বছরে একটি বিসিএস শেষ করার পরিকল্পনা মূলত ৫০তম বিসিএসকে টার্গেট করেই করা হয়েছে। সেজন্য রোডম্যাপ অনুযায়ী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল জুলাই মাসের শেষ দিকে করার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ কবে জানাল শিক্ষা বোর্ড

গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন।বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি।

এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!