মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাপ্রশাসন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ১২তম ট্রাস্টি বোর্ড গঠন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:০২ PM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ১২তম ট্রাস্টি বোর্ড গঠন করল সরকার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ১২তম ট্রাস্টি বোর্ড গঠন করল সরকার|ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন, ১৯৯০ (২০০২ এ সংশোধিত) এর ধারা-৬ এর বিধান অনুযায়ী এই ট্রাস্টের ‘১২তম ট্রাস্টি বোর্ড’ গঠন করেছে সরকার।

২১ সদস্যবিশিষ্ট এই নতুন ট্রাস্টি বোর্ড আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে সোমবার (১৮ মে) এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত ১২তম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে কমিটির ভাইস-চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়ার শেরপুরের শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী।

আরও পড়ুন: ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন ১৪ জুন পর্যন্ত

পদাধিকারবলে বোর্ডের সদস্যরা হলেন-কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) বা তদূর্ধ্ব পর্যায়ের একজন কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা এবং অর্থ বিভাগের একজন উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা।

New Project (12).jpgপরিষদে শিক্ষক ও কর্মচারী প্রতিনিধিদের মধ্য থেকে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন-ঢাকার মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক আবু সাঈদ, সিলেটের নুরজাহান মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক এ. কে. এম আব্দুল আওয়াল, কিশোরগঞ্জ সদরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক এ. কে ফজলুল হক, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন, ঢাকার শাহ আলীর মসজিদুল আকবার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. দেলোয়ার হোসেন মুন্সি, টাঙ্গাইলের বাংলাবাজার চামাদিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আব্দুল আলীম আকন্দ এবং ভোলার দক্ষিণ মাদ্রাজ-এর হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন: স্নাতক পড়ুয়াদের উপবৃত্তি দেবে সরকার, আবেদন ১৭ মে—১৪ জুন

এছাড়া কারিগরি ও কর্মচারী প্রতিনিধি হিসেবে কুমিল্লার গৌরীপুরের আকবার আলী খান টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজের ইনস্ট্রাক্টর মো. হারুনুর রশিদ, ঢাকার সায়েদাবাদের রেজাউল করিম চৌধুরি কলেজের প্রধান সহকারী মো. কামরুজ্জামান মিজান, ঢাকার সূত্রাপুরের ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের হিসাব রক্ষক এ. এম গোলাম ছরোয়ার এবং ঢাকার গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অফিস সহায়ক মো. মতিউর রহমানকে সদস্য করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী দ্য জেনারেশন টুডেকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে কমিটির সচিবকে আর্থিক ক্ষমতা দেওয়া হবে। এরপর থেকে নবগঠিত এই পরিচালনা পর্ষদ বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ তহবিল ব্যবস্থাপনা ও বিবিধ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।

ট্যাগ:১২তম ট্রাস্টি বোর্ডশিক্ষা মন্ত্রণালয়মাউশিমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষক ও কর্মচারীশিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট২১ সদস্যবিশিষ্ট ট্রাস্টি বোর্ড

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!