সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান পেতে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের কাছ থেকে জুলাই-আগস্ট/২০২৬ প্রান্তের অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ কবে জানাল শিক্ষা বোর্ড
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদ্রাসা প্রধানদের ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

