এইচএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্নে পরীক্ষা নেয়ায় তদন্ত কমিটি গঠন

জিটি রিপোর্ট

প্রকাশ:

এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা|ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষায় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে ইতিহাস ১ম পত্রের পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে ২০২৬ সালের এইচএসসি ১৯ জুলাইয়ের পরীক্ষা চলাকালে উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে আগামী মঙ্গলবার (২১ জুলাই) বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ কবে জানাল শিক্ষা বোর্ড

তদন্ত কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা সহকারী পল্লি দারিদ্র্য বিমোচন কর্মকর্তাকে সদস্য এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।

পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টায় ইতিহাস ১ম পত্রের পরীক্ষা শুরু হলে তাদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। সেই প্রশ্নেই তারা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেন। পরে ভুল ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!