মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাপ্রশাসন

একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ PM

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে|ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সর্বশেষ তৃতীয় ধাপের আবেদন আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। আবেদন চলবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। এ ধাপে আবেদন করতে পারবে আগের ধাপগুলোতে আবেদন না করা, কলেজে মনোনয়ন না পাওয়া এবং মনোনয়ন পেয়েও ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে হবে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) আবেদন করতে পারবে।

এ ধাপে আবেদনকারী শিক্ষার্থীদের বিদ্যমান আসন সংখ্যা বিবেচনায় সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আসন খালি রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, তৃতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ করা হবে ২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। আবেদনকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এ ছাড়া পছন্দক্রম অনুযায়ী প্রাথমিক তৃতীয় ধাপে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, তাদের সর্বশেষ তৃতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে পুনরায় ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে না। তবে এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা পছন্দক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা, রুটিন প্রকাশ

সর্বশেষ তৃতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে কোনো কোটা নির্ধারণ করা হয়নি। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়া এবং নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

wmremove-transformed(4).jpeg

ট্যাগ:২০২৬-২০২৭ শিক্ষাবর্ষএকাদশ শ্রেণিতে ভর্তিঅনলাইনের মাধ্যমে আবেদনকলেজে মনোনয়ন না পাওয়ামনোনয়ন পেয়েও ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!