এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল প্রকাশ কবে, যা বলছেন কর্মকর্তারা

জিটি ডেস্ক

প্রকাশ:

 শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।|ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য ১৩ হাজার ৬৭৭টি আবেদন জমা পড়েছে। আবেদন গ্রহণের পর এখন যাচাই শেষে বদলির ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণে বৈঠক করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মহাপরিচালক বৈঠকের সময় নির্ধারণ করলে টেলিটকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাউশির একটি সূত্র জানিয়েছে, ১৩ হাজার ৬৭৭ জন প্রার্থী বদলির জন্য আবেদন করেছেন। এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘ (সোমবার) শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন। মন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থা করা হবে। আমাদের পরিকল্পনা হলো চলতি সপ্তাহের শিক্ষকদের বদলি করা।’

আরও পড়ুন: নটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় যা যা আনতে হবে

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। তবে তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।

সূত্রের তথ্য বলছে, একটি বোতাম চেপে শিক্ষকদের বদলি কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি করলে তার সময়সূচি নিতে হবে। সেক্ষেত্রে বদলি কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে শিক্ষামন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হলে চলতি সপ্তাহের শেষ দিকে শিক্ষকদের বদলির সম্ভাবনা রয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষকদের বদলির সামগ্রিক বিষয় নিয়ে দ্রুতই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!