মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাপ্রশাসন

এমপিওভুক্ত শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার উদ্যোগ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ PM

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়|ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অতিরিক্ত রাজনৈতিক সম্পৃক্ততা ঠেকাতে নতুন আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত বিধিমালায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বন্ধ করার বিষয়টি গু রুত্ব পাচ্ছে।

নতুন আচরণবিধি কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং শিক্ষক-কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনে আরও মনোযোগী করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতিতে জড়ানো ঠেকাতে আচরণবিধি তৈরির নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আচরণবিধির একটি খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি পরিমার্জনের পর চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৫টি সংস্কার জরুরি: ববি হাজ্জাজ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল খারাপ হলে শিক্ষকরা তাদের দায় এড়িয়ে যেতে পারেন না। অতীতে দেখা গেছে, কিছু শিক্ষক ক্লাসরুমে পাঠদানের চেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিয়েছেন। এর নেতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। শিক্ষকদের রাজনীতিমুক্ত রেখে জবাবদিহির আওতায় আনা এখন সময়ের দাবি।

এদিকে শিক্ষার মান বাড়াতে প্রধানমন্ত্রী ১৫টি নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনার মধ্যে শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের আচরণবিধি সংশোধন এবং শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিষয়টি রয়েছে।

নির্দেশনায় শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, চিত্রাঙ্কন ও গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর কথা বলা হয়েছে। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে সারা দেশে সময়বদ্ধ অভিন্ন পাঠ পরিকল্পনা ও রুটিন বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা যাতে সেরা শিক্ষকদের ক্লাস করার সুযোগ পায়, সে জন্য একটি আলাদা ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনলাইনে তদারকির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৫টি সংস্কার জরুরি: ববি হাজ্জাজ

শিক্ষকদের দক্ষতা বাড়াতে মানসম্মত ও কার্যকর প্রশিক্ষণের জন্য বিস্তৃত কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশও রয়েছে। আলাদা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত ভবন শিক্ষক প্রশিক্ষণে ব্যবহার করা যায় কি না, তা যাচাই করতে বলা হয়েছে।

গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক সংকট দ্রুত কাটাতে শূন্য পদ পূরণ এবং বিষয়ভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণের কথাও বলা হয়েছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে শিক্ষকদের পদক ও পুরস্কারের মাধ্যমে পাঠদান ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে উৎসাহ দেওয়ার নির্দেশ রয়েছে।

এ ছাড়া শ্রমবাজারের চাহিদা এবং শিক্ষার্থীদের সামর্থ্য ও আগ্রহ অনুযায়ী কারিগরি, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। শিক্ষা পরিকল্পনা তৈরিতে কেন্দ্রীয় গবেষণা ডাটাবেজ গড়ে তোলা এবং স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেওয়ার নির্দেশও রয়েছে।

আরও পড়ুন: ৫ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি: জাতীয়করণের তালিকায় আরও ২৮টি

শিক্ষকদের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও শিক্ষা উপকরণ ব্যবহার নিশ্চিত করা, শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের জন্য সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি এবং প্রশিক্ষণের ফলাফল তাৎক্ষণিকভাবে মূল্যায়নের কথাও বলা হয়েছে। প্রশিক্ষণের পর ভালো চর্চা ও সফল অভিজ্ঞতা সারা দেশে ছড়িয়ে দিতে শিক্ষকদের ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:শিক্ষা মন্ত্রণালয়মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষকবেসরকারি স্কুল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!