এনটিআরসিএ চেয়ারম্যানের পূর্ণাঙ্গ দায়িত্বে আলিফ রুদাবা

জিটি রিপোর্ট

প্রকাশ:

অতিরিক্ত সচিব আলিফ রুদাবা
অতিরিক্ত সচিব আলিফ রুদাবা|ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আলিফ রুদাবা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তিনি এতদিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ

আলিফ রুদাবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্ব পালনের পর এবার তাকে ওই পদে পূর্ণাঙ্গভাবে পদায়ন করা হলো।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!