চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ প্রদান করা হবে।’
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
এর আগে একই দিন দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছিলেন, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
তবে রাতে দেওয়া ফেসবুক পোস্টে আগের বক্তব্য থেকে সরে এসে তিনি শুধু গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার কথা জানান।
সাধারণভাবে গোল্ডেন জিপিএ-৫ বলতে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে ৮০ বা তার বেশি নম্বর পাওয়াকে বোঝানো হয়।

