চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
রোববার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে। পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ৪০ শতাংশকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা যাবে।
এর আগে গত ২৫ আগস্ট জুনিয়র বৃত্তি পরীক্ষার একটি নীতিমালা প্রকাশ করা হয়েছিল। তবে সেটি ছিল ২০২৫ সালের জন্য। এবার চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করা হলো।
নীতিমালা দেখুন এখানে

