মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ছাড়

জিটি রিপোর্ট

প্রকাশ:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর|ছবি: সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৪টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার চেকগুলো বণ্টনকারী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেকগুলো আজ বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ১ সেপ্টেম্বরের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!