এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে সাধারণ শিক্ষাধারার এইচএসসি বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার বিষয় কোড সমন্বয় করে নতুন বিষয় কোড প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আরও পড়ুন: দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাধারণ ও মাদ্রাসা শিক্ষাধারার মূল্যায়ন প্রক্রিয়াকে সমপর্যায়ে আনতেই এইচএসসির বিষয় কোডের সাথে মিলিয়ে আলিম স্তরের বিষয় কোডগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। বোর্ড আলিম শ্রেণির পুরাতন ও নতুন বিষয় কোডের একটি সমন্বিত তালিকা প্রকাশ করেছে।
এতে আরও বলা হয়, ফলে, আলিম পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সব কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের বিষয় কোডগুলো বহাল থাকবে।
নতুন বিষয় কোড দেখুন এখানে



