শিক্ষকদের জন্য সুখবর, ১ লাখ টাকা করে অনুদান পাচ্ছেন ১০০ জন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়|ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগে বিজ্ঞপ্তি ভিভো বাংলাদেশে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

শিক্ষকদের শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘মাঠপর্যায়ে যারা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাঁদের যথাযথ স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং অন্যদের উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ করে তাদের সম্মানিত করা হবে।

তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচন ও পুরস্কার দেওয়ার জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।


আরও পড়ুন: আবুল খায়ের গ্রুপ নিয়োগ দেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

এর আগে মাত্র ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। এবার পুরস্কারের পরিধি বাড়িয়ে দেশের বিভিন্ন পর্যায়ের দক্ষ ও গুণী শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বাছাই করা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়া হবে। শিক্ষকদের আচরণবিধি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!