সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি: ১০২০ শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর |ছবি: সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে ১ হাজার ২০ জন সহকারী শিক্ষকের খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তালিকায় কোনো ধরনের ভুল বা অসংগতি থাকলে প্রমাণকসহ সাত কর্মদিবসের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে এ খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে ২০১১ ও ২০১২ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করা শিক্ষক-শিক্ষিকাদের জন্য পৃথক দুটি গ্রেডেশন তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ৩ বছর ধরে শিক্ষার্থীশূন্য: দেশের ৮৬ বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের উদ্যোগ

মাউশির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকায় নাম, বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, চাকরি স্থায়ীকরণের তারিখ, জন্মতারিখ, নিজ জেলা এবং বিএড পাসের তারিখে কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট শিক্ষককে প্রয়োজনীয় প্রমাণকসহ আপত্তি জানাতে হবে। তালিকায় নাম অন্তর্ভুক্ত না হলেও একইভাবে আবেদন করা যাবে।

আবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে addshesecondary1@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এ ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোনো শিক্ষক মৃত্যুবরণ করলে, সাময়িক বরখাস্ত হলে কিংবা চাকরি থেকে অব্যাহতি পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে বিষয়টি মাউশিকে অবহিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের এলএসই, আবেদন করবেন যেভাবে

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খসড়া গ্রেডেশন তালিকার তথ্য যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আপত্তি ও সংশোধনের আবেদন করার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!