সরকারি হলো আরও এক স্কুল

জিটি রিপোর্ট

প্রকাশ:

গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়
গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়|ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়টির নামেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর

প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিদ্যালয়টি এখন থেকে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন গাবতলী পাইলট উচ্চ উচ্চবিদ্যালয়টি ২০২৬ সালের ২৭ আগস্ট থেকে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে সরকারি করা হলো। প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবেন না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!