স্থগিত হচ্ছে না সিলেট বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

জিটি রিপোর্ট

প্রকাশ:

সিলেট বোর্ড
সিলেট বোর্ড|ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেট শিক্ষাবোর্ডের অধীনে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক এবং পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি জানান, শনিবারের পরীক্ষা নিয়ে আয়োজিত বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা জানান, সিলেট অঞ্চলে এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যাতে পরীক্ষা স্থগিত করার প্রয়োজন পড়ে। ফলে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষাও স্থগিত হতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বোর্ডের আওতাধীন ওই দুই জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করে সিলেট শিক্ষাবোর্ড।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!