ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

T

TGT Admin

1 min read
প্রকাশ:

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন|ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়ী হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। পরে তাকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। অপর দিকে ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের ৪টি সিটি করপোরেশনের মেয়র পদটি মন্ত্রী পদমর্যাদার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!