মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      নির্বাচন

      নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস ফলকার টুর্কের

      T

      TGT Admin

      •2 min read
      প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৫১ AM

      ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক
      ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক|ছবি: সংগৃহীত

      আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

      মঙ্গলবার ((১৩ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

      এতে বলা হয়, ফোনালাপে ড. ইউনূস বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্যের সয়লাব হয়েছে। দেশি ও বিদেশি উভয় গণমাধ্যম থেকেই অপপ্রচার হচ্ছে। তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা নির্বাচনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আমরা উদ্বিগ্ন।’

      জবাবে ফলকার টুর্ক বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত এবং ক্রমবর্ধমান ভুয়া তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘যা প্রয়োজন, আমরা তাই করব।’

      এ সময় তাঁরা আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব, গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গঠন এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

      গুম-সংক্রান্ত বিষয়গুলোর কাজ এগিয়ে নিতে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন ফলকার টুর্ক । জবাবে প্রধান উপদেষ্টা জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ ইতোমধ্যে জারি করা হয়েছে এবং নির্বাচনের আগেই নতুন কমিশন পুনর্গঠন করা হবে।

      তিনি বলেন, ‘আমরা দায়িত্ব ছাড়ার আগেই এটি সম্পন্ন করব।’ গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ফলকার টুর্ক। তিনি বলেন, ‘তার দপ্তর গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের কাজকে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।’

      আরও পড়ুন:নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনফলকার টুর্কড, মুহাম্মদ ইউনূসজাতিসংঘ মানবাধিকার কমিশন

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!