মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

২০ বছর পূর্তিতে ৯ শহরে অরিজিৎ সিংয়ের কনসার্ট

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ PM

ভারতের নয় শহরে কনসার্ট করবেন অরিজিৎ সিং
ভারতের নয় শহরে কনসার্ট করবেন অরিজিৎ সিং|ছবি: সংগৃহীত

সংগীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে ভারতের নয় শহরে কনসার্ট করবেন অরিজিৎ সিং। জানুয়ারি থেকে মে পর্যন্ত চলবে এই বিশেষ সফর, যেটিকে আয়োজকেরা তাঁর সবচেয়ে বড় ভারত সফর হিসেবে উল্লেখ করেছেন।

৯ জানুয়ারি আহমেদাবাদে কনসার্ট দিয়ে সফর শুরু করবেন অরিজিৎ। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু, ২৭ মার্চ নয়াদিল্লি, ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দরাবাদে পারফর্ম করবেন তিনি। সফরে ‘তুম হি হো’, ‘আগর তুম সাথ হো’, ‘বিদা করো’ সহ তাঁর জনপ্রিয় গানগুলো শোনার সুযোগ পাবেন দর্শক।

আরও পড়ুন: ১০ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে প্রীতম হাসান-শেহতাজ

স্টেডিয়াম-স্কেলের এই আয়োজনের মঞ্চে থাকবে মাল্টি-লেভেল সেটআপ, রানওয়ে, ৩৬০ ডিগ্রি অডিও, প্যানোরামিক স্ক্রিন, কাইনেটিক এলইডি, লেজার ও পাইরোটেকনিকস। অরিজিৎ বলেন, সংগীতের ২০ বছর তাঁর জন্য কৃতজ্ঞতার একটি দীর্ঘ যাত্রা। এই পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতারা, যাঁরা তাঁর গানকে নিজেদের মতো করে ভালোবেসেছেন। টিম ইনোভেশনের প্রযোজনা ও প্রচারণায় হবে কনসার্টগুলো। টিকিট বিক্রি হবে একমাত্র থাম্পএন-এর মাধ্যমে।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান অরিজিৎ। পরে ‘তুম হি হো’, ‘চন্না মেরেয়া’, ‘কেসারিয়া’, ‘চালেয়া’, ‘সাজনি’ সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে নতুন প্লেব্যাকের কাজ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ। তবে গান তৈরি থেকে সরে যাচ্ছেন না বলে জানিয়েছিলেন। এবার ২০ বছরের সংগীতযাত্রা উদ্‌যাপনে নয় শহরের মঞ্চে দেখা যাবে তাঁকে।

ট্যাগ:অরিজিৎ সিংকনসার্ট২০ বছরসংগীতযাত্রা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!