বার্থডে গার্ল’ লুকে অপু, প্রশংসার পাশাপাশি প্রশ্নও

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

বার্থডে গার্ল’ লুকে চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বার্থডে গার্ল’ লুকে চিত্রনায়িকা অপু বিশ্বাস।|ছবি: সংগৃহীত

জন্মদিন উপলক্ষে সাদাকালো আবহে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে গার্ল’। তাঁর স্টাইলিশ সাজের পাশাপাশি ক্যাপশনে ব্যবহৃত ‘গার্ল’ শব্দটি নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।

প্রকাশিত ছবিগুলোতে কেক হাতে ও বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন অপু। ছবির ক্যাপশন দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, তাঁর ক্ষেত্রে ‘বার্থডে গার্ল’-এর বদলে ‘বার্থডে লেডি’ শব্দবন্ধটি বেশি মানানসই। এক নেটিজেন লিখেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ তাঁর পোশাক ও সাজ নিয়েও মন্তব্য করেছেন অনেকে। তবে এসব আলোচনার পাশাপাশি অধিকাংশ ভক্তই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে এবং তাঁর লুকের প্রশংসা করেছেন।

আরও পড়ুন: ছেলের খোঁজ না পেয়েই চলে গেলেন নাসিমা খান

অপুর জন্মদিন উদযাপন শুরু হয় ১১ অক্টোবরের প্রথম প্রহরে। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কেক কাটেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ জন্মদিনের আগে প্রকাশ করা একটি ভিডিওর ক্যাপশনে অপু লিখেছিলেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।

১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরের বছর ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!