মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

চরিত্রের ভেতর নিজেকে খুঁজছেন স্পর্শিয়া

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ PM

বৈচিত্র্যময় চরিত্রেই দীর্ঘ পথ চলতে চান স্পর্শিয়া
বৈচিত্র্যময় চরিত্রেই দীর্ঘ পথ চলতে চান স্পর্শিয়া|ছবি: সংগৃহীত

একই ধরনের চরিত্রে আটকে থাকতে চান না অর্চিতা স্পর্শিয়া। কাল্পনিক গল্পের পাশাপাশি বাস্তব জীবনের চরিত্রেও নিয়মিত কাজ করে বয়স ও অভিজ্ঞতার সঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান এই অভিনেত্রী। সম্প্রতি জোবায়ের আবীর পিয়ালের ‘লালপরী’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আরও একবার সেই ভাবনার প্রকাশ ঘটিয়েছেন তিনি।

রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েননির্ভর নাটকটিতে স্পর্শিয়াকে দেখা গেছে ভিন্নধর্মী এক চরিত্রে। স্পর্শিয়া বলেন, “আমি মানুষের গল্প বলতে চাই। কাল্পনিকের পাশাপাশি বাস্তব চরিত্রেও সমানভাবে কাজ করতে চাই।” তাঁর মতে, সমাজের নানা বাস্তব চরিত্র ও ঘটনা যখন গল্পে রূপ নেয়, সেগুলো পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরাই অভিনয়ের অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ মেরামতে সরকারের ‘থ্রি-আর’ কৌশল

জনপ্রিয়তার দৌড়ে থাকার চেয়ে চরিত্র ও গল্পের বৈচিত্র্যকে বেশি গুরুত্ব দেন স্পর্শিয়া। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও সিনেমায় ভিন্ন ধরনের কাজ বেছে নেওয়ার ক্ষেত্রেও তাঁর এই ভাবনার প্রভাব রয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়জগতে আসেন স্পর্শিয়া। এরপর নাটকের কাজ দিয়ে পরিচিতি তৈরি করেন।

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কাজগুলোকে গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তখনও জানতেন না অভিনয়ের পথ কতটা দীর্ঘ হবে। বর্তমানে চরিত্রের বৈচিত্র্যকেই অভিনয়ের বড় অংশ হিসেবে দেখছেন স্পর্শিয়া। তাঁর লক্ষ্য, প্রতিটি নতুন চরিত্রের মধ্য দিয়ে অভিনয়ের নতুন একটি দিক আবিষ্কার করা।

ট্যাগ:অর্চিতা স্পর্শিয়াঅভিনেত্রীলালপরী

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!