‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক’—নতুন ছবিতে জয়া আহসান

জিটি ডেস্ক

প্রকাশ:

১. মেকআপ রুমে আয়নার সামনে লিপস্টিক হাতে জয়া আহসান।
১. মেকআপ রুমে আয়নার সামনে লিপস্টিক হাতে জয়া আহসান।|ছবি: সংগৃহীত

রুপালি পর্দার ঝলমলে জগতের বাইরে জয়া আহসানের রয়েছে নিজস্ব এক জগৎ। সেখানে তিনি একেবারেই সাধারণ, প্রকৃতিপ্রেমী ও নিজের মতো। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত ভাগ করে নিয়ে নিয়মিতই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এই অভিনেত্রী।

এবার মেকআপ রুমের অন্দরমহল থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন জয়া। আয়নার সামনে বসে কখনো হাতে লিপস্টিক, কখনো নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোর একটিতে দেখা যায়, হাতে লিপস্টিক নিয়ে আয়নার সামনে বসে আছেন জয়া। অন্য একটি ছবিতে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাসছেন অভিনেত্রী।

আরও পড়ুন: শতবর্ষে উত্তম কুমার, আজও অমলিন মহানায়কের মায়া

তাঁর এই স্বাভাবিক ও স্নিগ্ধ মুহূর্তই নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, “এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক।” এরপর থেকেই মন্তব্যের ঘরে শুরু হয় প্রশংসার বন্যা। এক ভক্ত লিখেছেন, “কত সুন্দর, দারুণ লাগছে।” আরেকজনের মন্তব্য, “দিন দিন বয়স আরও কমছে।” এমন নানা মন্তব্যে ভরে উঠেছে পোস্টটির মন্তব্যের ঘর।

কাজের পাশাপাশি জয়া আহসানের ফ্যাশন সচেতনতা, ব্যক্তিত্ব ও চিরতরুণ উপস্থিতি বরাবরই আলোচনায় থাকে। তবে এবারের ছবিতে গ্ল্যামারের চেয়ে মেকআপ রুমের একান্ত স্বাভাবিক মুহূর্তই যেন বেশি নজর কেড়েছে। পর্দার বাইরেও জয়ার এই সহজ-স্নিগ্ধ উপস্থিতি যে ভক্তদের কাছে সমান আকর্ষণীয়, পোস্টের প্রতিক্রিয়াতেই তার প্রমাণ মিলেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!