কানাডায় বাংলা সিনেমার নতুন যাত্রা, জায়েদ খানের ‘ভায়োলেন্স’

জিটি ডেস্ক

প্রকাশ:

‘ভায়োলেন্স’ নিয়ে উচ্ছ্বসিত জায়েদ, সঙ্গে অধরা ও শিরিন শিলা
‘ভায়োলেন্স’ নিয়ে উচ্ছ্বসিত জায়েদ, সঙ্গে অধরা ও শিরিন শিলা|ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানেই নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এবার নতুন সিনেমায় নাম লেখালেন এই অভিনেতা। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন। এতে জায়েদ খানের নায়িকা হিসেবে থাকছেন অধরা খান ও শিরিন শিলা।

আরও পড়ুন: ‘নেমেসিস’ দিয়ে নিউইয়র্কের মঞ্চে বন্যা মির্জার অভিষেক

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক ও সিনেমাটির অভিনয়শিল্পীরা। শুটিং শুরুর আগে দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলার সঙ্গে ফটোশুটেও অংশ নেন জায়েদ খান। সেই ছবি নিজেই গণমাধ্যমে পাঠিয়েছেন অভিনেতা। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, “সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।

আরও পড়ুন: মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ

জানা গেছে, উত্তর আমেরিকার বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হবে ‘ভায়োলেন্স’। সেই অনুযায়ী গল্প সাজানো হয়েছে। পাশাপাশি সিনেমাটির নির্মাণে ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি। শিগগিরই কানাডায় শুরু হবে শুটিং। জায়েদ খান ও অধরা খান নিজ নিজ ক্যারিয়ারে একাধিক সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা। তাদের সঙ্গে থাকছেন শিরিন শিলা। নতুন এই জুটি ও কানাডায় বাংলা সিনেমার বড় পরিসরের নির্মাণ—সব মিলিয়ে ‘ভায়োলেন্স’ নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!