মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বিনোদন

পান্থ কানাই-অনিমেষের কণ্ঠে মিঠুনের ‘শিবশম্ভু’

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ PM

শিবশম্ভু’তে তিন কণ্ঠ পান্থ কানাই, অনিমেষ রায় ও মিঠুন চক্র।
শিবশম্ভু’তে তিন কণ্ঠ পান্থ কানাই, অনিমেষ রায় ও মিঠুন চক্র।|ছবি: সংগৃহীত

নাসেক নাসেক’ দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া পান্থ কানাই ও অনিমেষ রায় আবারও একসঙ্গে আসছেন নতুন গানে। এবার তাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সুরকার ও সংগীত পরিচালক মিঠুন চক্র। তিন শিল্পীর এই নতুন গানের শিরোনাম ‘শিবশম্ভু’।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন মিঠুন নিজেই। তাঁর পরিকল্পনায় তৈরি হয়েছে মিউজিক ভিডিও, পরিচালনা করেছেন এইচ এম সোহেল।

ভিডিওতে দেখা যাবে পান্থ কানাই, অনিমেষ রায় ও মিঠুন চক্র—তিনজনকেই। শিগগিরই মিঠুনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের কথা রয়েছে। ‘শিবশম্ভু’কে নিজের বিশেষ একটি সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন মিঠুন। তাঁর ভাষ্য, শিব শব্দের দার্শনিক অর্থ ‘যাহা কিছু নহে’ এবং শম্ভু অর্থ নিজে থেকে যার উৎপত্তি। ঈশ্বরের উদ্দেশে তৈরি গানটি শ্রী বেদব্যাস রচিত একটি স্তোত্র থেকে অনুপ্রাণিত।

আরও পড়ুন: ‘মন শুধু মন ছুঁয়েছে’ থেকে ‘এ এমন পরিচয়’, ৫০ বছরের সুরযাত্রায় তপন

মিঠুনের কথায়, ‘এটি শুধু গান নয়, এটি একটি উপলব্ধি।’ গানটিতে পান্থ কানাই ও অনিমেষ রায়ের পরিবেশনার প্রশংসাও করেছেন মিঠুন। তাঁর আশা, গান ও ভিডিও—দুটিই শ্রোতাদের ভালো লাগবে। এর আগে ‘নাসেক নাসেক’ গানে একসঙ্গে কণ্ঠ দিয়ে পরিচিতি পান্থ কানাই ও অনিমেষ রায়।

পরবর্তী সময়ে তাঁদের যৌথ পরিবেশনাও শ্রোতাদের প্রশংসা পেয়েছে। নতুন গান ‘শিবশম্ভু’তে তাঁদের আবারও একসঙ্গে পাওয়ার অপেক্ষায় রয়েছেন শ্রোতারা। সুরকার, সংগীত পরিচালক ও গায়ক হিসেবে পরিচিত মিঠুন চক্র ২০১৬ সালে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানের মাধ্যমে শ্রোতাদের নজরে আসেন। পরে ‘দেয়ালের দেশ’ সিনেমার ‘বিসর্জনের ব্যথা’ গানেও প্রশংসা পান তিনি।

ট্যাগ:পান্থ কানাইঅনিমেষ রায়মিঠুন চক্রনতুন গান

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!