রোনালদোর দেশে বাংলা কনসার্ট, রকস্টার জেমসের সঙ্গে পারফর্ম করবেন জায়েদ খান

জিটি ডেস্ক

প্রকাশ:

জেমসের গানে মাতবে লিসবন, একই মঞ্চে প্রথমবার জায়েদ খান
জেমসের গানে মাতবে লিসবন, একই মঞ্চে প্রথমবার জায়েদ খান|ছবি: সংগৃহীত

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল এবার সাক্ষী হতে যাচ্ছে এক ব্যতিক্রমী বাংলা সংগীত সন্ধ্যার। আগামী ২৬ জুলাই রাজধানী লিসবনে বসছে ‘বাংলা লাইভ’ কনসার্ট, যেখানে প্রবাসী বাংলাদেশিদের মাতাতে মঞ্চে উঠবেন নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। আর তাঁর সঙ্গে একই মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান।

আরও পড়ুন: ৮১-তে খুরশীদ আলম, জন্মদিনে আসছে ‘হৃদয়ে কী সুর বাজে’

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউ ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে এই আয়োজন। জেমস তাঁর জনপ্রিয় ও কালজয়ী গান গুলো পরিবেশন করবেন। পাশাপাশি দর্শকদের জন্য থাকবে জায়েদ খানের বিশেষ পারফরম্যান্স, যা কনসার্টে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা।

প্রথমবার পর্তুগালে মঞ্চে ওঠা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। তিনি বলেন, “প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুব উত্তেজিত। সেখানে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে আমাদের সংস্কৃতি তুলে ধরব—ভাবতেই ভালো লাগছে।”

আরও পড়ুন: আর্জেন্টিনার হারে পরীমনি, ‘বিয়েটা আর করতে হলো না’

কাসা দো বাংলাদেশ ও নোটিসিয়া বাংলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট।আয়োজকদের দাবি, এটি পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন হতে যাচ্ছে। ইতোমধ্যে লিসবনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে কনসার্টটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রকসংগীতের উন্মাদনা আর বিনোদনের ভিন্ন স্বাদ—দুইয়ের সমন্বয়ে ‘বাংলা লাইভ’ হতে পারে ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্মরণীয় এক সাংস্কৃতিক সন্ধ্যা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!