শাকিবের ‘মহব্বত’ দিয়ে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক রাকিবের

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

শাকিব খানের ‘মহব্বত’ সিনেমার চিত্রনাট্য লিখছেন ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব
শাকিব খানের ‘মহব্বত’ সিনেমার চিত্রনাট্য লিখছেন ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব|ছবি: সংগৃহীত

সিনেমার বিশ্লেষক হিসেবে ইউটিউবে পরিচিত রাশেদুজ্জামান রাকিব এবার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ। ‘আরএনএআর’ নামে পরিচিত এই ইউটিউবারের চিত্রনাট্যেই নির্মিত হবে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টারের মাধ্যমে নতুন কাজের খবর জানান রাকিব। একই পোস্ট প্রকাশ করেন নির্মাতা হিমেল আশরাফ। সেখানে বলা হয়েছে, এত দিন সিনেমা বিশ্লেষণের মধ্য দিয়ে যে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন রাকিব, এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন গল্প ও চিত্রনাট্য নির্মাণে।

আরও পড়ুন: ভাইরাসজনিত অসুস্থতায় হাসপাতালে অভিনেত্রী খালেদা কল্পনা

সিনেমার সমালোচনা ও বিশ্লেষণের জন্য রাকিবের ইউটিউব চ্যানেলটি দর্শকদের কাছে পরিচিত। তাঁর চিত্রনাট্যে শাকিব খানের মতো জনপ্রিয় তারকার সিনেমা নির্মিত হতে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ দেখা যাচ্ছে। সিনেমা নিয়ে বিশ্লেষণের পর এবার তাঁর নিজের লেখা গল্প পর্দায় কেমন রূপ পায়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

‘মহব্বত’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। এর আগে তাঁর পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। নতুন সিনেমাটিও প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। তবে ‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সিনেমাটিতে পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনেত্রী থাকছেন—এমন গুঞ্জন ছড়ালেও নির্মাতারা তা নাকচ করে দিয়েছেন। নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!