বিএড (সম্মান) চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জিটি ডেস্ক

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড (অনার্স) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও কলেজগুলোর সুবিধার্থে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়ে

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন।

কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করতে পারবেন ৯ এপ্রিল পর্যন্ত। এছাড়া সোনালী সেবার মাধ্যমে সংগৃহীত টাকা জমা দেওয়ার জন্য ১২ ও ১৩ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে শহীদের সন্তান ও আহতদের অবৈতনিক শিক্ষার নির্দেশ

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের পর ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!