মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ০৬ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা আগামী ০৬ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। কোন কারন দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচী পরিবর্তন করতে পারে।

সময়সূচি অনুযায়ী, ৬ নভেম্বর শুক্রবার প্রথম পত্রে আইনতত্ত্ব, ১৩ নভেম্বর দ্বিতীয় পত্রে চুক্তি ও ক্ষতিপূরণ আইন, ২০ নভেম্বর তৃতীয় পত্রে মুসলিম আইন, ২৭ নভেম্বর চতুর্থ পত্রে ন্যায়সংগত অধিকার, ন্যাস, সুনির্দিষ্ট প্রতিকার ও হিন্দু আইন, ৪ ডিসেম্বর পঞ্চম পত্রে বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক আইন, ১১ ডিসেম্বর ষষ্ঠ পত্রে বাংলাদেশের শ্রম আইন এবং ১৮ ডিসেম্বর সপ্তম পত্রে কর আইনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কোড ৮৭৬১। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময়সীমা অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিইউপিতে জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্সে ভর্তি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd) রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৮০০/- (আটশত) টাকার মধ্যে কেন্দ্র পাবে ৭০০/- (সাতশত) টাকা এবং সংশ্লিষ্ট কলেজ পাবে ১০০/- (একশত) টাকা। পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্থান্তর করতে হবে।

Screenshot 2026-10-13 at 14-30-41 notice_2100_pub_date_12102026.PDF.png

ট্যাগ:জাতীয় বিশ্ববিদ্যালয়২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্বপরীক্ষার সময়সূচি প্রকাশবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষবিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!