জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার সূচি প্রকাশ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এমএড ২য় সেমিস্টার পরীক্ষার আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এমএড ২য় সেমিস্টার পরীক্ষার আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এমএড ২য় সেমিস্টার পরীক্ষার আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৭ নভেম্বর। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের জন্য বেশকিছু কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রবিবার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত একটি চিঠি থেকে এই তথ্য জানা যায়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক সমিতির ৩ দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা

চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৪ থেকে ৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র এবং রোল বা রেজিস্ট্রেশন বিবরণী পাওয়া যাবে। কলেজগুলো নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি আইকা গাম দিয়ে সংযুক্ত করে অধ্যক্ষের স্বাক্ষর ও সিলসহ বিতরণ করবে।

প্রবেশপত্রে কোনো প্রকার ভুল বা ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর আগেই তা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ প্রবেশপত্র ছাড়া কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

Screenshot 2026-10-20 at 16-08-11 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার সূচি প্রকাশ - শিক্ষা সংবাদ.png

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!