খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন

জিটি ডেস্ক

প্রকাশ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে|ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদলে বিভাগভেদে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক ড. রুমানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। নতুন নিয়ম অনুযায়ী কোন বিভাগে কী বিষয়ে পরীক্ষা হবে তা নিচে দেওয়া হলো:

বিজ্ঞান বিভাগ: ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত

বাণিজ্য বিভাগ: ইংরেজি, সাধারণ জ্ঞান ও হিসাববিজ্ঞান

মানবিক বিভাগ: ইংরেজি, সাধারণ জ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

অধ্যাপক ড. রুমানা হক জানান, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি অনুসরণ করেই বিভাগভিত্তিক এই সিলেবাস নির্ধারণ করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষায় প্রতিটি বিষয়ের নম্বর বণ্টন বা মার্ক ডিস্ট্রিবিউশন পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!