অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জিটি ডেস্ক

প্রকাশ:

‘অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে
‘অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে|ছবি: সংগৃহীত

দেশের বিমান চলাচল ও মহাকাশ গবেষণা খাতের একমাত্র বিশেষায়িত সরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান ‘অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস ও রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হবে। অন্যদিকে স্নাতকোত্তরের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়টির ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য পরবর্তীতে ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি লালমনিরহাটে অবস্থিত। এটি বাংলাদেশ অ্যাভিয়েশন সংক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ৪৬তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মিত হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!