প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র
প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র|ছবি: সংগৃহীত

আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হবে ‎২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এই সময়সূচি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির গত ৫ মার্চ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

জাতীয় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ছাড়া অন্য সব জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল থেকে।

প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয় অনুষ্ঠিত হবে। পরের দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইংরেজি, শুক্রবার (১৭ এপ্রিল) প্রাথমিক গণিত এবং শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা, ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!