কনস্টেবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশে, পদ ১০ হাজার, আবেদন এসএসসি পাসেই

T

TGT Admin

2 min read
প্রকাশ:

১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ
১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ|ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। এসএসসি পাসেই এতে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্যূন এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে।

643394274_1369250895241387_8385249719940944608_n-jpg

স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘পুলিশের জনবল বাড়ানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও যথাযথ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।

এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগের পাশাপাশি সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। আজ এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে এই কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে;

বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে;

আবেদনের শারীরিক যোগ্যতা

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি;

উচ্চতা (নারী): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি;

ওজন: পুরুষ ও নারী উভয় প্রার্থীর ক্ষেত্রেই উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত ওজন;

দৃষ্টিশক্তি: অবশ্যই ৬/৬ হতে হবে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!