চট্টগ্রামে দিন দিন হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে তিন দিন
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে মোট ৮৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় উপসর্গ থেকে সুস্থ হয়ে ২১ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন করে ৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে মোট ৩০৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো

