হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু

জিটি রিপোর্ট

প্রকাশ:

হাম-সন্দেহজনিত কারণে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে
হাম-সন্দেহজনিত কারণে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে|ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম-সন্দেহজনিত কারণে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৮ শিশু। এর মধ্যে ১ হাজার ৩৫৮ জন সন্দেহজনক এবং ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে সব বিভাগেই হামজনিত মৃত্যুর খবর পাওয়া গেলেও রংপুর বিভাগে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে হাম ও হাম-সন্দেহে ১৩১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১২ হাজার ২১০ শিশু।

আরও পড়ুন: ভর্তুকি ও পাচারের ঝুঁকি বিবেচনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হাম-সন্দেহে মোট ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪৪ শিশুর মৃত্যু এবং ২২০ শিশুর মৃত্যু হয়েছে হাম-সন্দেহে। একই সময়ে মোট ৩৮ হাজার ৭৯ শিশুর মধ্যে ৪ হাজার ৬৯৩ জন নিশ্চিত হামে এবং ৩৩ হাজার ৩৮৬ জন সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!