গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ জনে। শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ২৮০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৯ শিশুর, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৩১ শিশু।
আরও পড়ুন: এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৪৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৩০১ শিশু। আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে ১৪২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৪২ জন।
উল্লেখিত তথ্য ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

