দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হামে এবং হামের উপসর্গ নিয়ে এ সময়ের মধ্যে মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ছিল ৭৪৪। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭২ শিশু, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৭৪ শিশু।

