আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ১৩তম সমাবর্তন আয়োজনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন ৩ ডিসেম্বর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর সিনিয়র সহকারী সচিব মোঃ নেহার উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি হতে এই তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী ২৩ ডিসেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি ও অনুমোদন প্রদান করেছেন।


