আজিমপুরে শিক্ষার্থী উচ্ছেদে গণপূর্তের নোটিশ অমানবিক, ১ মাস সময় দাবি জাতীয় ছাত্রসভার

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন
জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন|ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসংকটের মধ্যে আজিমপুর সরকারি কলোনি থেকে সাবলেট ও ভাড়াটে শিক্ষার্থীদের উচ্ছেদে মাত্র এক সপ্তাহের নোটিশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট ও ভাড়াটে সরিয়ে নেওয়ার নির্দেশকে অমানবিক আখ্যা দিয়ে অন্তত এক মাস সময় দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রসভা।

রবিবার (১ নভেম্বর) সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক শিমু আক্তার এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আবাসনসংকটের কারণে ক্যাম্পাস-সংলগ্ন বিভিন্ন আবাসিক এলাকায় সাবলেট নিয়ে থাকতে বাধ্য হন। বিশেষ করে নবীন ও নারী শিক্ষার্থীরা হলে আসন না পাওয়ায় তাদের অনেকেই বিকল্প হিসেবে এসব বাসায় থাকেন।

আরও পড়ুন:খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বহিষ্কার ১০

গত বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে ৩১ অক্টোবরের মধ্যে আজিমপুর সরকারি কলোনি থেকে সব সাবলেট ও ভাড়াটেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। মাত্র এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থীদের উচ্ছেদের এ সিদ্ধান্তকে অমানবিক, অযৌক্তিক ও শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতি উদাসীনতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে তারা আরও বলে , দীর্ঘ পূজার ছুটি শেষে ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। এমন সময়ে আবাসন হারিয়ে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য অল্প সময়ে নিরাপদ বাসস্থান খুঁজে পাওয়া কঠিন। 

এ পরিস্থিতিকে শুধু আবাসনসংকট নয়; বরং শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও শিক্ষার অধিকারের বিষয় হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় এড়াতে পারে না বলে জানায় জাতীয় ছাত্রসভা।

সংগঠনটি আবাসনসংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, মানবিক বিবেচনায় বাসা ছাড়ার জন্য শিক্ষার্থীদের অন্তত এক মাস সময় দেওয়া এবং এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া।

আরও পড়ুন:ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমফার্ম প্রোগ্রামে ভর্তি, আবেদন ১৭ ডিসেম্বর পর্যন্ত

এছাড়া, এক মাসের মধ্যে নারী শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি, চাপ প্রয়োগ বা জোরপূর্বক উচ্ছেদ না করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আবাসনসংকটের স্থায়ী সমাধানে প্রস্তাবিত হল নির্মাণের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!