উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য কানাডা। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে মানসম্মত শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ। ২০২৭ সালের কানাডা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে দেশটির ৩৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে টরন্টো বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।
টাইমস হায়ার এডুকেশনের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের তথ্যের ভিত্তিতে কানাডার এসব বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করা হয়েছে। গবেষণার পরিবেশ, শিক্ষাদান, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে র্যাঙ্কিং করা হয়েছে। ফলে কানাডায় উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য এ তালিকা বিশ্ববিদ্যালয় বাছাইয়ে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।
২০২৭ সালের র্যাঙ্কিং অনুযায়ী কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা হলো—
১. টরন্টো বিশ্ববিদ্যালয়
২. ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
৩. ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন: হার্ভার্ডে গবেষণার সুযোগ, মাসে ১০ হাজার ডলার ভাতা দেবে কুয়েত প্রোগ্রাম
৪. ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়
৫. আলবার্টা বিশ্ববিদ্যালয়
৬. ইউনিভার্সিটি দে মন্ট্রিয়াল
৭. ওয়াটারলু বিশ্ববিদ্যালয়
৮. ক্যালগারি বিশ্ববিদ্যালয়
৯. অটোয়া বিশ্ববিদ্যালয়
১০. ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়
১১. কুইন্স বিশ্ববিদ্যালয়
১২. ইউনিভার্সিটি লাভাল
১৩. ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়
১৪. ডালহৌসি বিশ্ববিদ্যালয়
১৫. সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়
১৬. সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়
১৭. গিলফ বিশ্ববিদ্যালয়
১৮. ইয়র্ক বিশ্ববিদ্যালয়
১৯. ইউনিভার্সিটি দে কুইবেক
২০. কার্লটন বিশ্ববিদ্যালয়
২১. মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় অব নিউফাউন্ডল্যান্ড
২২. ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়
২৩. উইন্ডসর বিশ্ববিদ্যালয়
২৪. কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়
২৫. টরন্টো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়
২৬. নিউ ব্রান্সউইক বিশ্ববিদ্যালয়
২৭. অন্টারিও টেক বিশ্ববিদ্যালয়
২৮. লেকহেড বিশ্ববিদ্যালয়
২৯. রেজিনা বিশ্ববিদ্যালয়
৩০. ব্রক বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন: বাংলাদেশিদের ফুলব্রাইট স্কলারশিপে শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র, আবেদন যেভাবে
৩১. ইউনিভার্সিটি অব নর্দার্ন ব্রিটিশ কলাম্বিয়া
৩২. সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বিশ্ববিদ্যালয়
৩৩. লেথব্রিজ বিশ্ববিদ্যালয়
৩৪. উইলফ্রিড লরিয়ার বিশ্ববিদ্যালয়
র্যাঙ্কিংয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান
টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার সর্বোচ্চ র্যাঙ্কধারী প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। গবেষণার প্রভাব ও একাডেমিক উৎকর্ষের কারণে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে পরিচিত।
ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ও বৈশ্বিক পর্যায়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। বিশ্বমানের শিক্ষক ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির জন্য বিশ্ববিদ্যালয় দুটি পরিচিত।
ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় কানাডার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
কুইবেকের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি দে মন্ট্রিয়াল ও ম্যাকগিলে ফরাসি ও ইংরেজি ভাষায় বিভিন্ন শিক্ষাক্রম রয়েছে। ফলে এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় বাছাই করবেন যেভাবে
কানাডায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু র্যাঙ্কিং বিবেচনা করলেই হবে না। শিক্ষার্থীদের নিজেদের পছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্ব দিতে হবে।
কোন বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয় রয়েছে, তা আগে দেখতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ, অবস্থান এবং টিউশন ফি বিবেচনা করতে হবে।
কেউ আধুনিক ও উন্নত গবেষণার সুযোগ খুঁজলে এক ধরনের বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারেন। আবার কেউ শক্তিশালী সমবায়ী শিক্ষা কার্যক্রম বা প্রাণবন্ত ক্যাম্পাস জীবনকে গুরুত্ব দিতে পারেন।
আরও পড়ুন: হার্ভার্ডে সাংবাদিকসহ পেশাজীবীদের ফেলোশিপের সুযোগ, বছরে ভাতা ৫৭ হাজার ডলার
কানাডায় এসব ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে। তাই শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক লক্ষ্য ও ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারেন।
কীভাবে তৈরি করা হয়েছে এই র্যাঙ্কিং
কানাডার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর এই তালিকাটি টাইমস হায়ার এডুকেশনের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
র্যাঙ্কিংয়ের ফলাফল নির্ধারণে ১৭টি কর্মদক্ষতা সূচক ব্যবহার করা হয়েছে। এসব সূচক পাঁচটি মূল মানদণ্ডের অধীনে বিবেচনা করা হয়।
মানদণ্ডগুলো হলো—
*গবেষণার পরিবেশ;
*শিক্ষাদান বা শিক্ষার পরিবেশ;
*গবেষণার মান;
*শিল্প খাতের সঙ্গে সম্পর্ক;
*আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।
এই সূচকগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়েছে। র্যাঙ্কিংয়ের পদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট র্যাঙ্কিংয়ের পদ্ধতিগত বিবরণ দেখা যেতে পারে।

