বুটেক্সের ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, আবেদন চলবে ২০ অক্টোবর পর্যন্ত

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বুটেক্সের ২য় সমাবর্তন ২০২৭ উপলক্ষে স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে
বুটেক্সের ২য় সমাবর্তন ২০২৭ উপলক্ষে স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে|ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২য় সমাবর্তন, ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন উপলক্ষে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সমাবর্তনের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

সমাবর্তনের আওতাভুক্ত ডিগ্রি ও ব্যাচসমূহ

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং: বুটেক্স-এর ৪৫তম থেকে ৪৭তম ব্যাচ; অধিভুক্ত কলেজের ৬ষ্ঠ থেকে ৯ম ব্যাচ এবং NTEC & TTEC-এর ২য় থেকে ৪র্থ ব্যাচ।

আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে কাতার চ্যারিটি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং: ৯ম এবং ১০ম ব্যাচ।

অন্যান্য: ১২ ফেব্রুয়ারি, ২০২৪-এর পর বিএসসি, এমএসসি ও এমবিএ প্রোগ্রামের বিভিন্ন ব্যাচের প্রকাশিত ফলাফল অনুযায়ী উত্তীর্ণ গ্র্যাজুয়েটগণ।

ভেন্যু ও ডেডলাইন

সমাবর্তনের স্থান: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

অনলাইন রেজিস্ট্রেশনের শেষ সময়: আগামী ২০ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত।

রেজিস্ট্রেশনের লিংক: আবেদন করতে ভিজিট করুন বুটেক্স সমাবর্তন পোর্টাল (www.butex.edu.bd/convocation-2027)।

সমাবর্তন ফি'র বিবরণ

নিয়মিত ফি: ফরমসহ ফি ৩,০০০ টাকা, গাউন ফি ১,৫০০ টাকা এবং সার্টিফিকেট ফি ৫০০ টাকাসহ সর্বমোট ৫,০০০ টাকা অনলাইন মাধ্যমে জমা দিতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

বিশেষ ছাড়: যারা ইতিমধ্যে মূল সার্টিফিকেট গ্রহণ করেছেন, তাদের গাউন ও অন্যান্য ফি বাবদ শুধুমাত্র ১,৯৮৫ টাকা অনলাইনে জমা দিতে হবে।

কারিগরি সহায়তার যোগাযোগ

অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে কোনো প্রকার কারিগরি জটিলতা দেখা দিলে প্রয়োজনীয় সহায়তার জন্য বুটেক্স-এর আইসিটি সেলের প্রোগ্রামার জনাব মোঃ আসিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৭৭৬-২৩৬০৭৯।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে যোগ্য সকল গ্র্যাজুয়েটকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

16e70243-112b-4400-bfa6-3c42d53f11ca.jpg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!