দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত

জিটি ডেস্ক

প্রকাশ:

শের-ই-বাংলা মেডিকেলের বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত
শের-ই-বাংলা মেডিকেলের বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত|ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি বাস কক্সবাজার যাবার পথে নিয়ন্ত্রণ পাশের ডোবায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দির জিংলাতলীতে এ ঘটনা ঘটে।

আহতরা সবাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তারা সবাই কলেজ থেকে বার্ষিক ভ্রমণে কক্সবাজারে যাচ্ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। এদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বরিশালেও অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পুলিশ ও স্থানীয়রা জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের ৪টি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ ছাত্র আহত হয়। তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনা কবলিত বাসটিতে মোট ৪০ জন ছাত্র ছিল। তাদের মধ্যে আহত হয় ২০ জন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!