ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের ১০ম ব্যাচে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জানুয়ারি-জুন ২০২৭ সেমিস্টারে এ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। ১৮ মাস মেয়াদি এ কোর্সে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামী ২৪ ডিসেম্বর ২০২৬, সন্ধ্যা ৭টা পর্যন্ত।
কোর্সের সুযোগ-সুবিধা
*ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে পড়ার সুযোগ;
*প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ;
*কোর্সের মেয়াদ ১৮ মাস;
*মোট তিনটি সেমিস্টারে কোর্স সম্পন্ন করতে হবে;
*প্রোগ্রামটি স্ব-খরচে পরিচালিত হবে;
আবেদনের যোগ্যতা
*যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*গ্রেডিং পদ্ধতিতে কোনো পরীক্ষায় জিপিএ বা সিজিপিএ ২.৫-এর নিচে হলে আবেদন করা যাবে না;
*সনাতন পদ্ধতিতে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না;
আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র
*নির্ধারিত আবেদন ফরম;
*প্রয়োজনীয় কাগজপত্র;
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব প্রফেশনাল ফাইন্যান্স প্রোগ্রামে ভর্তি, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত
*আবেদন ফি বাবদ নগদ ১ হাজার ৫০০ টাকা;
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অফিস অথবা বিভাগের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। যথাযথভাবে পূরণ করা আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ১ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে আবেদন জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
আবেদন ফরম সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। বিভাগের বিস্তারিত তথ্য জানা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
*তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার;
*সময়: বিকেল ৩টা;
*স্থান: তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টা।


