মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
উচ্চশিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় ভর্তিতে আবেদনপত্র আহ্বান, আবেদন শেষ ৩১ মার্চ

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগামী ১২ মার্চ দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আবেদন শুরু হবে।

ভর্তিতে আগ্রহী প্রার্থীরা ১২ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd –এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে যাঁরা নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তাঁরাই জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে উক্ত ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য যোগ্যতা ও শর্তাবলি নিম্নরূপ—

ক. প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে।

খ. বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক (অনূর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

গ. ব্যক্তিগত ক্রীড়াগুলোতে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫–এর মধ্যে থাকতে হবে।

ঘ. ক-গ ধারায় উল্লেখিত সব খেলোয়াড় প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১ হাজার ৫০ টাকা চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে।

লিখিত পরীক্ষা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ইউনিটের প্রধানগণ এই লিখিত পরীক্ষা গ্রহণ করবেন।

ট্যাগ:ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিঢাবিতে ভর্তি২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটআন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!