গবেষণায় অসামান্য অবদানে ঢাবির ৫৯ গবেষক সম্মাননা পাচ্ছেন

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃশ্যমানতা বৃদ্ধিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: একাদশে ভর্তি কবে, দেখে নিন

গুগল স্কলার প্রোফাইলে ২ হাজার বা তদূর্ধ্ব সাইটেশন (Citation) অর্জনকারী এসব শিক্ষক ও গবেষককে আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সম্মাননা দেওয়া হবে। এদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননা পাওয়া শিক্ষক ও গবেষকরা উপস্থিত থাকবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!