জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭ সালের ২৩ জানুয়ারি

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৭ সালের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে
২০২৭ সালের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

আরও পড়ুন: শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে : শিক্ষামন্ত্রী

সাক্ষাৎকালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

দায়িত্বগ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে যেসব পরিবর্তন আনার চেষ্টা চলছে, সেসব বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের বিষয়েও আলোচনা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!